বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৭

মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল জেলার গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণদের সাথে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তাদের মতবিনিময় সভা বরিশালের গৌরনদী উপজেলায় শহীদ সুকান্তবাবু মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসক জনাব, মোঃ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশালে বিভাগীয় কমিশনার জনাব, শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব, মোঃ জামিল হাসান, বরিশালের র‍্যাবের সিইও, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন, বরিশাল বিভাগীয় নির্বাচন ও জেলা নিবার্চন অফিসার, গৌরনদী ও আগৈলঝাড়া প্রার্থীগণ ও পিজাই ডিং কর্মকতাগণ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন গৌরনদী উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”