বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্তূপ করে রাখা ঠাকুরগাঁওয়ের একটি ইটভাটার মাটিতে সোনার খনি পাওয়ার আশায় রাতদিন মাটি খুঁড়ে চলছে হাজারো মানুষ। সোনা পাওয়ার আশায় সকাল থেকে গভীর রাত অবধি হাতে টর্চ নিয়ে কেউবা মোবাইলের আলোর সাহায্যে খুঁড়েই চলছে মাটি। তবে স্থানীয় প্রশাসনের দাবি-বিষয়টি গুজব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।
গতকাল শনিবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, রকিবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।