শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭

দুই শিশুর মৃত্যু খালের পানিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খালের পানিতে ডুবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার গোদাগাড়ী পৌরসভার সরমংলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, ওই এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে আসলাম হোসেন (৮) এবং আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিম খাতুন (১০)।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওই দুই শিশু সরমংলা খালে গোসল করতে গিয়েছিল। তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে। দীর্ঘ সময় পরও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা শিশু দু’টির লাশ পানিতে ভাসতে দেখে এবং তাদের উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।