বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

বিয়েবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়েবাড়িতে বরপক্ষের মেহমান বেশি আসা কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ফরিদপুরের নগরকান্দায়। এতে বরসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ওসি জনাব, আমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।