ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব, আর এ গ্রেফতারের ঘটনা ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থেকে। তার নাম জান্নাতুল ফেরদৌস হিমু (৩২)। র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করেন।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার জনাব, এমজে সোহেল শুক্রবার এক বিবৃতিতে জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে জান্নাতুল ফেরদৌস হিমুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য সাড়ে ৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারেন গ্রেফতার হিমু একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকা মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।