বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

পর্ণগ্রাফি মামলায় গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে বাগেরহাটের রামপালে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অর্থ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ায় অভিযোগে পর্ণগ্রাফি মামলা করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী শেখ হাসিবুর রহমান।
তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রধান আসামি হাসান শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।
রামপাল থানার ওসি জনাব, সোমেন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।