বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

বৃদ্ধের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বৃদ্ধের (৭০) লাশ ঢাকা রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে উদ্ধার করেছেন পুলিশ। মৃত বৃদ্ধ ওই এলাকায় পাগল মোছা নামে পরিচিত। বুধবার বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই আব্দুল মোনায়েম বলেন, গোলাপশাহ মাজার এলাকায় ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।