বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

কাউন্সিল সভা আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ১৭তম কাউন্সিল অব দ্য কলেজ সভা গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল জনাব, এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে।
সভায় লেফটেন্যান্ট জেনারেল জনাব, মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল জনাব, এ কে এম মোস্তফা কামাল পাশা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল জনাব, মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমানড্যান্ট আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ মেজর জেনারেল জনাব, কাজি মো. রশীদ-উন-নবী ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।