রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০০

সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্রমিক বহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে দুইজন শ্রমিক নিহত হয়েছেন বান্দরবানের লামার বানরটিলা এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকটি রাস্তা ঢালাইয়ের কাজের জন্য শ্রমিক নিয়ে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।