বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। এতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ১১টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ ওই যুবকের নাম নুরুল ইসলাম। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়ার বাসিন্দা। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি জনাব, শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন এবং খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে। একই কথা বলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, তানভীর হোসেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।