শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮

ট্রেনের ধাক্কায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ট্রেনের ধাক্কায় নাটোরের নলডাঙ্গায় মো. খোরশেদ আলম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পূর্ব জোয়ান এলাকার মো. বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।