বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

গ্রেফতার শিশু কেনাবেচা চক্রের মূল হোতা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ বছর বয়সী মোসাম্মদ মরিয়মকে ঢাকা রাজধানীর বাড্ডা থেকে অপহরণের ঘটনায় সুমাইয়া নামে এক নারীকে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে।
সুমাইয়া শিশু অপহরণ ও ঢাকায় শিশু কেনাবেচা চক্রের হোতা বলে জানিয়েছেন পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইয়াসিন গাজী বলেন, বাড্ডা থেকে ২ বছরের একটি শিশু অপহরণ করে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা চাওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারী নারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই ঘটনায় শিশুটির বাবা বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।