বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

স্বামীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঐ যুবকের নাম কাজী মোহাম্মদ আরেফিন (২৭)।
গতকাল শনিবার খিলগাঁওয়ের তালতলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাজী মোহাম্মদ আরেফিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি তালতলার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রেন্ট-এ কারের গাড়ি চালাতেন তিনি।
পরিবারের লোকজনের বরাত দিয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, শুক্রবার মধ্য রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরপর গতকাল শনিবার ভোর রাতে স্বজনরা দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।