বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

পুকুর থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফিরোজ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ উদ্ধারের ঘটনা মুন্সীগঞ্জ শহরের মধ্যকোর্টগাও এলাকার একটি পুকুর থেকে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির নিকটবর্তী পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ স্থানীয় মৃত আফসু মুন্সির ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়ির নিকটবর্তী পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।