ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে কুমিল্লার রসুলপুর রেল স্টেশনে মিম নামে নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন রসুলপুর স্টেশনে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ট্রেন স্টেশন অতিক্রম করার মুহূর্তে মিম নামের ওই শিক্ষার্থী রেললাইন পার হতে যায় এবং এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।