শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২

পুরস্কার পেলেন কয়েকজন শিক্ষার্থী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লাইব্রেরিতে এসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বই পড়ার পুরস্কার পেয়েছে ১২ শিক্ষার্থী। বুধবার (১৫ মে) বিকেলে নাসিরনগর ইউএনও জনাব, মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন, বালিকা বিভাগে ১৮ দিন উপস্থিত থেকে ১ম হওয়া সাদিয়া বুশরা, হাফছা বেগম ও সুমাইয়া আফরিন, ১৬ দিন উপস্থিত থেকে ২য় হওয়া ইসরাত জাহান ও সৃষ্টি রায়, ১৫ দিন উপস্থিত থেকে ৩য় হওয়া সানিয়া আক্তার ও মহিমা রায়। বালক বিভাগে ১৮ দিন উপস্থিত থেকে ১ম হওয়া পৃথিবী দাস সূর্য্য, ১৫ দিন উপস্থিত থেকে ২য় হওয়া স্নেহাল গোপ পান্না, সৌমিক রায় ও গগনদীপ কুন্ডু ও ৩য় হওয়া শয়ন গোপ।
নাসিরনগরের ইউএনও জনাব, মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, লাইব্রেরিতে পাঠক বাড়ানোর চিন্তা থেকে পুরস্কার ঘোষণা করি। এখন প্রতিদিন লাইব্রেরিতে ৩০ থেকে ৩৫ জন পাঠক আসেন, যা আগে ছিল দুই তিনজন।
তিনি আরো জানান, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়েছিলেন তাদের পুরস্কৃত করা হয়েছিল। এপ্রিল মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ার জন্য বুধবার ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।