বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৯

একজনের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবদুল্লাহ আল মাসুদ নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের উখিয়ার কোটবাজারে।
পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন আবদুল্লাহ আল মাসুদ। তিনি একটি এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।
মৃত আবদুল্লাহ আল মাসুদ বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ শফির ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শামীম হোসেন বলেন, তিনি যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।