ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধুনিক বাস টার্মিনাল ঢাকা সায়েদাবাদের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টরা।
বুধবার (১৫ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার জনাব, ফজলে নূর তাপসের সভাপতিত্বে বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনের নেতা, ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালের মালিক ও শ্রমিক নেতা, ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি, এডিসি, এসি ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রসঙ্গে সভায় এ তথ্য উঠে আসে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাস মালিক শ্রমিক ফেডারেশন এবং ইউনিয়নের সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে আধুনিক ও সম্প্রসারিত সায়েদাবাদ বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য অনুরোধ করেন।