বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১

পালানোর সময় দুই আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব। রবিবার কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এসময় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরদিন সোমবার ভোর রাতে কুমিল্লা থেকে পালানোর সময় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
সোমবার র‌্যাব-১১ এর উপ-পরিচালক জনাব, মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন, চৌদ্দগ্রামের শিলরী গ্রামের মো. খন্দকার মফিজুর রহমান (৫২) ও আলকরা গ্রামের মো. রেজাউল করিম বাবলু (৪২)।