শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮

মোটরসাইকেল চালকের ট্রাকের ধাক্কায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল চালক নিশাদ শিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বেলা ১১টায় উপজেলার হেলিপ্যাড সংলগ্ন সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাদ উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিশাদ মোটরসাইকেল নিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিলেন। এ সময় ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিশাদের মৃত্যু হয়।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খাইরুল আনাম জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিংয়ের নিচে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।