শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫২

বিএমপি বদলি জনিত বরিশালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : শনিবার ১১ মে বরিশালে, “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে  বরিশাল মেট্রো পলিটন পুলিশ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, এস এম কামরুজ্জামান, পিপিএম, এবং সদ্য পদোন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, মোঃ হুমায়ুন কবীর এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব, জিহাদুল কবির বিপিএম, পিপিএম মহোদয়। এ সময় সম্মানিত সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথিদের সম্পর্কে  বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথিরা ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা সূচক ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। 
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব, হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত  জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব, রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”