ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুটি অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোনকার পাড়া মৃত বদিউর আলমের ছেলে শাহজাহান মিয়া (২৭) ও সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ডেগিল্লার বিলের জহির আহমদের ছেলে মো. ইসমাইল (৪৫)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজারের গোয়েন্দা তৎপরতা চলমান ছিল এবং অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।