রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫০

আহত কৃষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে উত্তম চৌধুরী (৫৫) নামের এক কৃষক মারা গেছে, আর এ ঘটনা চট্টগ্রামের বোয়ালখালীতে। তিনি উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
গতকাল বুধবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর পাঁচলাইশ মডেল থানার উপ পরিদর্শক কামরুজ্জামান।
জানা যায়, গত সোমবার বিকেলে জমিতে ধান কাটতে যান উত্তম চৌধুরী। এসময় বজ্রপাত ও বৃষ্টিপাত হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতে ঝলসে যান তিনি। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
দুইদিনের মাথায় বুধবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।