বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

লাশ উদ্ধার এক ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. হায়দার আলী (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ, আর এ লাশ উদ্ধার হয়েছে ঢাকা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে।
নিহত ব্যক্তি পাবনা জেলার ভাঙ্গুরা থানার এল আর পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি মুন্সীগঞ্জে একটি খাবার হোটেলে চাকরি করতেন।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম শহরতলীর সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এরপরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এরপর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।