ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালনকালে ময়মনসিংহের ফুলপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি।
এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় গাড়িতে থাকা ইউএনও জনাব, আরিফুর রহমান প্রিন্সকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৮ মে) সকালে উপজেলার শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।