রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২

বজ্রপাতে কয়েকজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হয়েছে ফরিদপুরের নগরকান্দায়। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ ছাত্রকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।
সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালে শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।
আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।