ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসলে নেমে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে নিখোঁজের দুইদিন পর আলিফ নামে (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার গজারিয়া উপজেলার হেসেন্দি ইউনিয়নের ভবানিপুর খেয়াঘাট এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলিফ উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সালের ছেলে। সে এ বছর ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রাজিব খান বলেন, খবর পেয়ে পুলিশ নিখোঁজ আলিফের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।