ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় ফরিদপুরে মুকুল মোল্লা ওরফে অভি (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৫ মে) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জনাব, অশোক কুমার দত্ত এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল মোল্লা ওরফে অভি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে।
রায় ঘোষণার সময় আসামি অভি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।