রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২

বাসের ধাক্কায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে।
রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবুল চিশতি (৪৫) ও অপরজনের নাম জানা যায়নি এবং তার বয়স আনুমানিক ৫০।
গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের ভোরে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন একটি পরিবহণের বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপভ্যানের ভেতর থেকে মুমূর্ষু ওই দুজনকে বের করে রাস্তায় রেখেছেন। তখন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।