রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১

ঘরসহ পুড়ে ছাই মা ও শিশু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের চালে পরে বজ্রপাত এবং তাতে ঘরে থাকা মা ও শিশু দুজনই ঘরসহ পুড়ে যান। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রবিবার (৫ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসিনা আক্তার (৩০) ও তার ছেলে আবু হানিফ (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ দুটি উদ্বার করেন।
এসময় সঙ্গে থাকা আরেক সন্তান হাফিজ (১১) সকালে প্রকৃতির ডাকে বাইরে গেলে প্রাণে বেঁচে যায় সে। নিহতের স্বামী মো. ছাদেক মিয়া পরিবহনের একটি গাড়ির হেলপার। সে গাড়িতে কর্মরত অবস্থায় বাড়ির বাহিরে থাকায় তিনিও প্রাণে বেঁচে যান।
স্থানীয়রা জানান, রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এসময় একটি বজ্রপাত ছাদেক মিয়ার বসতঘরে পড়ে। বসতঘরে থাকা হাসিনা বেগম ও ছেলে আবু হানিফ বজ্রপাতে পুড়ে কঙ্কাল হয়ে যায়। এসময় সঙ্গে থাকা আরেক ছেলে মো. হাফিজ প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে বাড়ির মালিক ছাদেক মিয়া বাড়ি ফেরেন। এঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি জনাব, মো. নুরুল হক জানিয়েছেন, বজ্রপাতে মা ও ছেলে দুজনই একদম পুড়ে গেছেন, লাশ চেনার উপায়ও নেই। তিনি জানান, লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।