শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

পানি ও স্যালাইন বিতরণ পথচারীদের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রচন্ড দাবদাহে মানুষের তৃষ্ণা মেটাতে ময়মনসিংহের ভালুকায় পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মাদক বিরোধী যুব আন্দোলনের উদ্যোগে এ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদক বিরোধী যুব আন্দোলনের সভাপতি ইমরামুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মো. শাহ কামাল আকন্দ। এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাদক বিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।