রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩

এক শিশু ট্রেনের ধাক্কায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় খুলনায় ফাইজা নামের ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শহরের খানজাহান আলীর ফুলবাড়ীগেট জাব্দিপুর রেলক্রসিং এলাকায় শনিবার সাড়ে ৮টার দিকে খুলনাগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
ফাইজা জাব্দিপুর গ্রামের রেলগেট পালপাড়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদৌস হাসান ফারুকীর মেয়ে।
প্রতক্ষদর্শীরা জানান, আজ সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাসা সংলগ্ন ট্রেন লাইনে চলে আসে শিশুটি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি এক্সপ্রেস ট্রেন জাব্দিপুর রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের সাথে সে ধাক্কা খায়। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।