ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি চালকলে ধানসিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা সিরাজগঞ্জের কামারখন্দে। এ সময় ফজল আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হন।
শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামতৈল পশ্চিম পাড়ার একটি চালকলে এ ঘটনা ঘটে। নিহত ফজল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
আহত শ্রমিকরা হলেন, উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল শেখ (২৬) এবং কর্ণসূতি পশ্চিম পাড়ার মৃত সুরুত মন্ডলের ছেলে জিন্নাহ মন্ডল (৩০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, শাহীন সুলতানা বলেন, একটি চালকলে বয়লার বিস্ফোরণের খবর পেয়েছি এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।