রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫০

হাতির আক্রমণে কিশোরের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যহাতির আক্রমণে চট্টগ্রামের বাঁশখালীতে মো. সিবাগতুল্লাহ রিজবী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) রাত ৩টার দিকে বৈলছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড় সংলগ্ন লিচুবাগানে বন্যহাতির আক্রমণে ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত কিশোর বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস পূর্ব-বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের নুইন্না পুকুর পাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করেন। ঘটনার দিন রাত ২টার দিকে লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুত্বর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।