ডেইলি ক্রাইম বার্তা : রোগী দালালদের খপ্পরে পরে বরিশাল নগরীতে রোগীর স্বজনরা দিশেহারা হয়ে পরছে। তাদের সঙ্গে প্রতারণা শিকার হতে হয় এমনকি অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগের পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় ১০ নারীসহ দালাল চক্রের ২৫ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলন করেন র্যাব- ৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, কাজী যুবায়ের আলম শোভন। তিনি বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতালটিতে রোগীরা চিকিৎসা নিতে এলেও নানা হয়রানির শিকার হতে হয় বলে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপনে সংবাদ নিয়ে মঙ্গলবার সকাল থেকে র্যাবের সদস্যরা হাসপাতালে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”