রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১

পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছবোঝাই একটি পিকআপ ও একটি সিমেন্ট বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে তখন সিলেট গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ির সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুৃচড়ে যায়, এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।