ডেইলি ক্রাইম বার্তা : সমাজ সংস্কারক প্রখ্যাত আলেমেদ্বীন ইনসানে কামেল পীর, হাদীয়ে যামান দার্শনিক ও মুর্শিদ শতাব্দীর বিস্ময়, মানবতার বন্ধু, ওলী হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদীর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ রবিবার।
২৮ শে এপ্রিল ২০০৮ রোজ সোমবার সকাল ৭.১৫ মিঃ মৃত্যুবরণ করেন তিনি।
রবিবার ২৮শে এপ্রিল দিবসটি, উপলক্ষ্যে বরিশালের ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায়,বেলা ১০টা থেকে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং এশা নামাজ বাদ মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হবে।
ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাই দিনব্যাপী কুরআন তিলাওয়াত, হামদ নাত ও বক্তব্য প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠান ও ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
হযরত কায়েদ সাহেব হুজুর (রহঃ) তিনি ১৯১৩ খ্রিঃ মোতাবেক ১৩৩২ হিজরী সনে ঝালকাঠি জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন।
তার শিক্ষা জীবন শুরু হয় ভোলা আলিয়া সিনায়র মাদ্রাসা থেকে ১৯২৯ সালে চতুর্থ শ্রেণি এবং ছারছিনা দারুল সুন্নাত জামেয়াএ ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে ১৯৩৭ সালে উলাপাশ করেন। এবং ১৯৪২ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন।
তিনি ছারছীনা শরিফের পীর মুর্শিদ শাহ সূফি নেছার উদ্দিন আহমেদ (রহঃ) এর পরামর্শে ১৯৪২ সালে ছারছিনা মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন, এবং দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করেন।
১৯৬৭ সালে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।
হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান তিনি তার নিজ বাড়ি ঝালকাঠিতে ৪২ টি ছোট বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
তার মধ্য নেছারাবাদ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা।
এবং ১৯৫৬ সালে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।
তাছাড়া তিনি জিনাতুন্নেছা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।
আল্লাহপাক রব্বুল আলআমিন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমাকাম দান করুন।
(আমিন)
(সংবাদদাতা-প্রিন্স সোহাগ)