ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পর্শে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে। শনিবার দুপুরে ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা।
বাকেরগঞ্জ থানার ওসি জনাব, আফজাল হোসেন বলেন, শনিবার দুপুরের দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম, তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।