রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে সাইদ মোল্লা (৪৫) নামে একজন ঘটনাস্থলে এবং মো. আজাদ (৩৫) ও মো. মনি (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা জনাব, বাবুল আক্তার জানান, শনিবার সকালে রামপালের খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ট্রাকের চালক মো. সাফায়েত হোসেন (১৮) ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।