রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে। ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে আনতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে, বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম (৮) এবং আজিজ মিয়ার ভাতিজা ফয়সাল (৭) ।
স্থানীয়রা জানান, পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, মাদ্রাসা বন্ধ থাকায় দুই শিশু বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে ওই দুই শিশু পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।