রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৫

হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন, বন্য হাতির কবল থেকে ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে এ নিহতের ঘটনা। শেরপুর নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদের বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওমর আলী মিস্ত্রী (৫০) ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব, রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।