বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

আবহাওয়ার খবর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ দেশজুড়ে বইছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহের মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই জেলায় অতি তীব্র তাপপ্রবাহ ছাড়াও আজ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঁঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকতে পারে।