বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১

বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ১৭ জুলাই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৬০ জন জনবলের কিউআরএফ (কুইক রি-আ্যকশন ফোর্স) মোতায়েনের মাধ্যমে পুনরায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে বলে আজ (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯। বাংলাদেশে সর্বমোট ৬৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন করেছে। ৬৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে ইথিওপিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। উল্লেখ্য, এই উপমহাদেশের ভারত (৫৩৫৩) এবং পাকিস্তান (৪৪৪০) যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।