বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭

দুই মামলায় তিনজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকে হেরোইন ও ফেনসিডিলের পৃথক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের পৃথক আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারক জনাবা, জয়ন্তী রানী দাস ও দ্বিতীয় আদালতে বিচারক সোহানী পুষণ আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের চাচড়া রায়পাড়ার রাজ্জাক মাওলানার গালির খলিল বুড়োর মেয়ে সাথী ও আনোয়ার হোসেনের স্ত্রী মহিতন বেগম এবং শার্শার বেড়ি গ্রামের পশ্চিমপাড়ার আকিজ উদ্দিনের ছেলে রনি আহম্মেদ।