ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নসিমন উল্টে গোপালগঞ্জে ইকরাম (১৭) নামে এক নসিমনচালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই জন। আজ সোমবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইকরামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রাম।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. আনিচুর রহমান জানান, একটি নসিমন কয়েকজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। নসিমনটি ঢাকা-খুলনা মহাসড়কে সোনাশুরে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক ইকরামসহ তিনজন মারাত্মক আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকরামকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।