ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন বছরের কন্যাশিশু ধর্ষণের ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুর মা শারমিন আক্তার (৩০)। মামলা করার পর চার ঘণ্টার মধ্যে ধর্ষণের অভিযুক্ত আসামি মোস্তফাকে (৪০) গ্রেপ্তার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
আসামি মোস্তফার গ্রামের বাড়ি বরিশাল জেলার তেতুলিয়া থানার মেহেন্দীঞ্জ এলাকায়। তার বাবার নাম রুস্তম আলী।
এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মামুনুর রশীদ জানান, তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।