বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১

যুবকের ভাসমান লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান অবস্থায় ঢাকা রাজধানীর হাতিরঝিলে মো. রবিন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন বাড্ডা থানা পুলিশ। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বদরপুরে আব্দুল সত্তারের ছেলে। তার বয়স আনুমানিক ২৮-৩০ বছর।
শনিবার (২০ এপ্রিল) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ দিয়ে যাওয়ার সময় লাশ ভাসতে দেখেন এক পথচারী। পরে ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাড্ডা থানার ওসি জনাব, ইয়াসিন গাজী গণমাধ্যমকে জানিয়েছেন, সকালে পথচারীরা লেকে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাত থেকে লাশটি পানিতে পড়ে থাকতে পারে। তবে আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।