বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৮

আরও বাড়বে গরম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বৃদ্ধি পেতে পারে অস্বস্তি।
শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আজকের আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।