বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১

অস্ত্রসহ ডাকাত আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতি প্রস্তুতিকালে মাদারীপুরের রাজৈরে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছেন থানা পুলিশ। রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের মৃত তিতলা শেখের ছেলে তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের হারান হীরার ছেলে কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের মৃত ক্ষিতিশ গাইনের ছেলে অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের সুনীল মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (৩১।
মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জনাব, মো. মাসুদ আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়া জনাব, মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব, মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব, ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার জনাব, মো. মুরসালিন, রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার, মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ওসি আনিসুর আনিসসহ আরও অনেকে।