বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৫

ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হরেন্দ্র নাথ বিশ্বাস নামের এক ব্যক্তিকে ফরিদপুরের বোয়ালমারীতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।
জানাযায়, হরেন্দ্র নাথ বিশ্বাস পশু চিকিৎসা করেন।
একজন খামারি তার গরুর ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণি সম্পদ অফিসে এসে অভিযোগ করেন। সে প্রেক্ষিতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি বিষয়টির সত্যতা পেয়ে হরেন্দ্রনাথ বিশ্বাস কে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারা মোতাবেক একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।